,

সুইডেনে আবারও কোরআন পোড়ানো হলো

সুইডেনে ‘আবারও কোরআন পোড়ানো হলো। মুসলিম বিশ্বের তীব্র নিন্দা ও সমালোচনার মাঝেই এবার এই কথিত প্রতিবাদটির ‘আয়োজন করেন বাহরামি মারজান নামের এক নারী। তিনি একসময় ইসলাম ধর্মে থাকলেও,পরে তিনি খ্রিষ্টান হয়েছেন। বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমের কাছে একটি স্থানে তিনি প্রকাশ্যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থে আগুন দেন। 

 

সুইডেনে আবারও কোরআন পোড়ানো হলো

সুইডেনে আবারও কোরআন পোড়ানো হলো

তিনি প্রতিবাদ ‘কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সেখানে প্রায় ২০ জন মানুষ উপস্থিত ছিলেন। এসময় আরেকটি ছোট গ্রুপ এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এলে পুলিশ তাদেরকে বাধা দেয়। 

এর আগে সুইডেনে ইরাক ও তুরস্ক দূতাবাসের বাইরে একাধিকবার পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে কথিত প্রতিবাদ জানান বেশ কিছু মানুষ। ইরাক এমন অবমাননার জবাবে সুইডেনের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠায় এবং নিজের রাষ্ট্রদূতকে সুইডেন থেকে প্রত্যাহার করে নিয়ে আসে। এছাড়া তুরস্ক, মিশর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সুইডেনের এমন নির্লিপ্ত ভূমিকার নিন্দা জানিয়েছে। বাংলাদেশও কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

সুইডেনে আবারও কোরআন পোড়ানো হলো

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।