২ সন্তানের জননীকে কীটনাশক খাইয়ে হত্যার ‘অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুক না দেয়ায় সোনিয়া আক্তার (২৪) নামে ২ সন্তানের জননীকে হত্যার ‘অভিযোগ উঠেছে। শনিবার (১০ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোনিয়া ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকার ধন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।নিহতের পরিবারের অভিযোগ, ৭ বছর আগে কান্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই এলাকার সোনিয়ার বিয়ে হয়।
২ সন্তানের জননীকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ
কয়েক বছর তাদের দাম্পত্য জীবন ভালভাবে কাটে। তবে সোনিয়ার দুটি কন্যা সন্তান হবার কয়েক বছর পর থেকে রাসেল ও তার মা-বোনসহ পরিবারের লোকজন যৌতুকের জন্য তাকে প্রায়ই নির্যাতন করত। বিভিন্ন সময় তাদের যৌতুকের চাহিদাও মেটানো হয়েছে।
সম্প্রতি রাসেল ফার্নিচারের ব্যবসা করার জন্য ফের ২ লাখ টাকা দাবি করে। সোনিয়া সে যৌতুক দিতে অস্বীকার করায় স্বামী রাসেল তার মা রেহেনা বেগম, বোন সুমাইয়া, ফারজানাসহ পরিবারের লোকজন শনিবার (১০ জুন) বিকেলে তাকে গলা টিপে ও কীটনাশক খাইয়ে সদর হাসপাতালে ফেলে রেখে চলে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানাযাবে। ঘটনার তদন্ত চলছে।