,

বিদেশি শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশি শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।বুধবার (৩১ মে) গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না। তিনি বঙ্গবন্ধুর কন্যা।’

বিদেশি শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।তিনি বলেন, চীন নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনো যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই।

কানাডা ৫০ হাজার রোহিঙ্গা নিতে চেয়েছিল, বাংলাদেশ পাঠায়নি। আন্তর্জাতি গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভুল বলে জানান শাহরিয়ার আলম।

রোহিঙ্গা সংকট সমাধানে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলো ও জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। বলেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে কাজ হচ্ছে না। 
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।