খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩১ই মে ২০২৩, ৬:৩৩ পিএম
বিদেশি শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।বুধবার (৩১ মে) গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না। তিনি বঙ্গবন্ধুর কন্যা।’
নিষেধাজ্ঞা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।তিনি বলেন, চীন নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনো যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই।
মন্তব্য