,

বিক্রি হয়ে যাচ্ছে ফোর্বস , কিনছেন এক তরুণ

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন ফোর্বস বিক্রি হয়ে যাচ্ছে। প্রায় ৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তির বিনিময়ে ম্যাগাজিনটির বেশির ভাগ শেয়ার কিনছেন অস্টিন রাসেল নামের ২৮ বছর বয়সী এক শতকোটিপতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।অস্টিন রাসেল যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়িপ্রযুক্তি কোম্পানি লুমিনার টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

 

বিক্রি হয়ে যাচ্ছে ফোর্বস , কিনছেন এক তরুণ

বিক্রি হয়ে যাচ্ছে ফোর্বস , কিনছেন এক তরুণ

শুক্রবার (১২ মে) এক বিবৃতিতে অস্টিন জানান, তিনি ফোর্বসের ৮২ শতাংশ শেয়ার কিনতে রাজি হয়েছেন। এর মধ্যে ফোর্বস পরিবারের কাছে থাকা মালিকানার অংশও রয়েছে। তবে ফোর্বসের মূল কোম্পানি ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টের কাছে ফোর্বসের কিছু অংশের শেয়ার অবিক্রিত থাকবে।

ফোর্বস পরিবার ২০১৪ সালে ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়ার কাছে কোম্পানির বেশিরভাগ শেয়ার বিক্রি করে। সবশেষ গত বছরের জুনে ফোর্বসকে শেয়ারবাজারে নেয়ার একটি উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু সেটি শেষমেষ বাস্তবায়ন না হলে ফোর্বসের চলমান বিক্রয় প্রক্রিয়া শুরু হয়।
প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসছে ফোর্বস ম্যাগাজিন। শতকোটিপতির তালিকা করার জন্য ফোর্বসের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ৩০ বছরের কম বয়সী শতকোটিপতিদের নিয়েও তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। বর্তমানে বিজ্ঞাপননির্ভর হলেও রাজস্ব আয়ের হিসাবে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় রয়েছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।