,

শিশুকে ধর্ষণের পর পলাতক ৭০ বছরের বৃদ্ধ

শিশুকে ধর্ষণের পর পলাতক ৭০ বছরের বৃদ্ধ। কিশোরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম আব্দুল কুদ্দুস।

শিশুকে ধর্ষণের পর পলাতক ৭০ বছরের বৃদ্ধ

শিশুকে ধর্ষণের পর পলাতক ৭০ বছরের বৃদ্ধ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) দুপুরে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস। পরে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শিশুকে ধর্ষণের পর পলাতক ৭০ বছরের বৃদ্ধ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।