ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের বি ও সি ক্যাটাগরিতে হজের খরচ কমেছে । এই দুই ক্যাটাগরিতে কি পরিমাণ টাকা কমিয়েছে তা আনুষ্ঠানিক ভাবে বুধবার জানানো হবে।মঙ্গলবার দুপুরে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

হজের খরচ কমেছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী , বুধবার আনুষ্ঠানিক ঘোষনা
চলতি বছর হজে প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধির বিষয়ে ফরিদুল হক বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা এক রিয়ালে বাংলাদেশি টাকা ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সৌদি সরকার সুযোগ সুবিধা বৃদ্ধি করায় অতিরিক্ত এক লাখ টাকা বৃদ্ধি করেছে। ফলে এবার হজে বেশি খরচ হচ্ছে।

সকল ধর্মের মানুষের সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে এই সংলাপের সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

সংলাপে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-০১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ উপস্থিত ছিলেন। সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও দেখুনঃ