,

গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় রাজধানীর মুগদায়

রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় হিমেল (২৫) নামের এক ট্রাক শ্রমিক সামান্য আহত হয়েছে।

গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় রাজধানীর মুগদায়

মঙ্গলবার সকাল ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি সিলিং স্টেশন পাম্পে এ দুর্ঘটনা ঘটে।মৃতের চাচাতো ভাই মামুন তালুকদার বলেন, সাদ্দাম ৩ বছর ধরে ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিল। সকালে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর পেয়ে মর্গে এসে তাকে মৃত অবস্থায় পাই।

 

গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় রাজধানীর মুগদায়

 

মুগদা থানার এসআই মো. মুবায়দুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়েছিলেন ওই ট্রাকের চালকের সহযোগী সাদ্দাম হোসেন। এ সময় হঠাৎ করে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান সাদ্দাম। আর কিছুটা আহত হন ওই ট্রাকটির এক শ্রমিক।

এসআই মুবায়দুল আরো জানান, ট্রাকের সিলিন্ডারে গ্যাসে প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুলশানের ভবনে আগুন ছড়িয়েছে , আগুন নেভাতে যোগ দিল বিমান বাহিনী

 

 

মৃত সাদ্দাম শরীয়তপুর নদিয়া উপজেলার চামটা গ্রামের মৃত আব্দুল সালাম তালুকদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। বর্তমানে মির হাজিরবাগ যাত্রাবাড়ীতে একটি ম্যাচে থাকতো। সম্পাদনা: মাজহারুল ইসলাম

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।