সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল’ হক।

রাজাকারের তালিকা আগামী বছরের মার্চে: মুক্তিযুদ্ধমন্ত্রী
শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। আ ক ম ‘মোজাম্মেল হক বলেন, আগে রাজাকারদের তালিকা তৈরির ক্ষেত্রে আইনগত বৈধতা ছিল না। বিগত অধিবেশনে পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। তাই এখন রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে।ডিসেম্বরের মধ্যে সেটা প্রকাশ করা সম্ভব হবে না। তবে মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে কোনো লাভ হবে না। বাস্তবতা হচ্ছে, জনগণের কাছ থেকে বিএনপি দূরে সরে গেছে। পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।

আ ক ম মোজাম্মেল’ হক দুপুরে বাগমারা পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন।
আরও দেখুনঃ
