বইমেলায় চাঁদাবাজি, ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

জিলাইভ ডেস্কঃ

বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে শাহাবাগ থানা পুলিশ। এরপর ১৮ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদেরকে  বহিষ্কারের তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহ-সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিন (সহ-সভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বহিষ্কৃতরা হলেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন। ইমন বাংলা বিভাগ এবং রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ ফেরুয়ারি) রাতে পুলিশ পরিচয়ে বইমেলার ৪ ক্রেতার কাছ থেকে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করেছে পুলিশ। পরবর্তীতে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত।

Leave a Comment