আওয়ামী লীগ নেতা টিপু হত্যা : শামীম-বাবু কারাগারে, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় গ্রেফতারকৃত দু’আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ নেতা টিপু হত্যা : শামীম-বাবু কারাগারে

আসামিরা হলেন, শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম ও তৌফিক হাসান ওরফে বাবু। রিমান্ড শেষে আজ রোববার তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইয়াসিন শিকদার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেকে ইমাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৪ আগস্ট আদালত এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম টিপু। ওই সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করে।
আরও দেখুনঃ
- বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের সম্ভাবনাকে হত্যা করা হয়েছিল : নৌ প্রতিমন্ত্রী
- বিএনপি-জামায়াতের ভাষায় কথা বলছেন বামপন্থীরা : আমির হোসেন আমু
- সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে : বিএনপিকে ওবায়দুল কাদের
- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নের প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক
- নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় : ওবায়দুল কাদের