ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

ক্রিকেট

যুব দলের নতুন প্রধান কোচ হান্নান, মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদ

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৭ই জুন ২০২৬, ৬:২৫ পিএম

যুব দলের নতুন প্রধান কোচ হান্নান, মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ দলের হাই-প্রোফাইল কোচিং প্যানেল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যুব দলের নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার ও সাবেক নির্বাচক হান্নান সরকার। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের মানসিক ও কৌশলগতভাবে উজ্জীবিত করতে মেন্টর বা পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে।

সোমবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা আসিফ সিরাজ রব্বানী এই নতুন দায়িত্ব বণ্টনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, মাহমুদউল্লাহ রিয়াদ শুধু অনূর্ধ্ব-১৯ দলেই সীমাবদ্ধ থাকবেন না, বরং গেম ডেভেলপমেন্টের অধীন বিভিন্ন বয়সভিত্তিক ও হাই পারফরম্যান্স দলের পরামর্শক হিসেবেও নিয়মিত ভূমিকা রাখবেন।

স্বপ্নপূরণের মঞ্চে হান্নান সরকার

হান্নান সরকারের জন্য যুব দলের আবহ একদমই নতুন নয়। এর আগে তিনি দীর্ঘদিন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। তার নির্বাচক থাকাকালীনই ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর তাকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হলেও কোচিংয়ের টানে তিনি সেই দায়িত্ব থেকে ইস্তফা দেন। কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক রেকর্ডও বেশ উজ্জ্বল। সদ্য সমাপ্ত মৌসুমে তার অধীনেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) মর্যাদাপূর্ণ শিরোপা ঘরে তুলেছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড।

অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হান্নান সরকার তার পুরোনো স্বপ্নের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, “কোচিংয়ে আসার স্বপ্নটা আমার অনেক আগের। জাতীয় নির্বাচক হওয়ারও আগে আমি কোচিং করিয়েছি। ২০১১ সালে খেলা ছাড়ার পরও আমি তিন বছর প্রিমিয়ার লিগে এবং ন্যাশনাল লিগের প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। এরপর নির্বাচক হিসেবে নয় বছরের একটা দীর্ঘ যাত্রা পার করি। আমাদের ক্রিকেট বোর্ড এখন দেশি কোচদের অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের প্রমোট করছে। এটি আমার জন্য দারুণ একটি সুযোগ এবং এর মাধ্যমে আমার সেই পুরোনো স্বপ্নটা আবার জেগে উঠেছে।”

রিয়াদ ও কায়েসের নতুন ভূমিকা

মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। মাঠের ভেতরে ও বাইরে তার বিশাল অভিজ্ঞতাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতেই তাকে মেন্টরের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। বিসিবি তাকে আরও বড় পরিসরে কাজে লাগানোর পরিকল্পনা করছে। বিশেষ করে সামনে অনূর্ধ্ব-১৯ ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের যে অস্ট্রেলিয়া সফর রয়েছে, সেখানে দলের সঙ্গে রিয়াদকে পাঠানোর কথা ভাবছে বোর্ড।

একই সফরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করা জাতীয় দলের সাবেক সফল ওপেনার ইমরুল কায়েসকেও কোচিং প্যানেলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিসিবির। অস্ট্রেলিয়া কন্ডিশনে খেলা ও দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে কায়েস যেন তরুণদের ব্যাটিং কৌশল উন্নত করতে পারেন, সেই লক্ষ্যেই তাকে এই সিরিজে কাজে লাগাতে চায় বোর্ড। দেশি ক্রিকেটারদের কোচিং ও মেন্টরিংয়ের মূল দায়িত্বে রেখে বিসিবি অনূর্ধ্ব-১৯ দলকে পাইপলাইনের শক্তিশালী ভিত্তি হিসেবে গড়ে তুলতে চাইছে।

মন্তব্য