জিলাইভ [ GLive ] | truth alone triumphs

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু। এরমধ্যে রাজধানীতে ৭ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৫ জন রয়েছে।আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী  ভর্তি হয়েছেন ২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১ হাজার ৯২ জন এবং ঢাকা মহানগরীর  বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৫২ জন রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৪২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।  ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২১ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫ হাজার ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

এতে বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৭৫ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরে ৩৬ হাজার ২৫৫ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত  ৩৫২ জন মারা গেছেন। অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫ হাজার ২৯০ জন। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ১১৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩১ হাজার ১৭৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৯২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫২ জন।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News