জিলাইভ [ GLive ] | truth alone triumphs

হাতুড়ির আঘাতে গৃহবধূ হত্যা

হাতুড়ির আঘাতে গৃহবধূ হত্যা। হাতুড়ির আঘাতে মাথা থেঁতলে তাসলিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিব সদর থানার রাজাপুর এলাকার আনিছার রহমানের ছেলে।

এ বিষয়ে শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পুলিশ সুপার, সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম (সেবা) পিপিএম। 

হাতুড়ির আঘাতে গৃহবধূ হত্যা

পুলিশ সুপার জানান, প্রতিদিনের মতো সিরাজুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত সাড়ে আটটার দিকে বাড়িতে আসেন। কিন্তু এসে দেখেন ঘর অন্ধকার হয়ে আছে। লাইট জ্বালালে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশে রক্তমাখা হাতুড়ি ছিল। আর তাদের তিন বছরের শিশুকে হাত পা বাঁধা অবস্থায় পান সিরাজুল।  এমন অবস্থা দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে। পরে আহত সন্তানকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 

নববধূ মনিরা হত্যা মামলার রায়ে ৫ জনের মৃত্যুদন্ড

 

তিনি আরো জানান, গোয়েন্দা তৎপরতা অব‍্যাহত রেখে ঘটনার তদন্ত করে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, ও একটি হত্যার কাজে ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার আরো বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আসামি তাসলিমার বাসায় ইজি বাইকের মার্টগাড ঠিক করার জন্য হাতুড়ি নিতে যায়, আসামি তাসলিমার প্রতিবেশী চাচাত ভাই হওয়ায় তাকে বাসায় বিস্কুট খেতে দেয় ভিকটিম। গ্রেফতারকৃত শাকিব প্রাথমিক ভাবে পুলিশকে জানিয়েছে, ঘটনার কিছুদিন আগে আসামী, তাসলিমার নিকট থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিল, ধারের সেই টাক-পয়সার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি ইজি বাইকের মার্টগাড ঠিক করার জন্য নেয়া হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, প্রথমে ভিকটিমের শিশু সন্তানকে আহত করে, এবং তার পর তাসলিমাকে উপর্জুপরি আঘাতে মাথা থেতলে দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটায়।

 

হাতুড়ির আঘাতে গৃহবধূ হত্যা

 

পুলিশ জানায় আটককৃত সাকিবকে আদালতে পাঠিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হবে। তবে সে যদি স্বীকারোক্তি প্রদান না করে তাহলে আমরা আদালতের নিকট আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করব।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর