,

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ, শেওড়াপাড়া স্টেশন খুলবে ৩১ মার্চ

মেট্রো রেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন খুলবে আগামী ৩১ মার্চ যাত্রীদের জন্য।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ইতোমধ্যে এই দুটি স্টেশন খোলার জন্য পদক্ষেপ নিয়েছে। মেট্রো রেল সেবা পরিচালনাকারী ডিএমটিসিএল সূত্র এই তথ্য জানিয়েছে।

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ, শেওড়াপাড়া স্টেশন খুলবে ৩১ মার্চ

উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলে, যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

 

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ, শেওড়াপাড়া স্টেশন খুলবে ৩১ মার্চ

ডিএমটিসিএল-এর একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দুটি দল গঠন করেছি যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সাথে সমন্বয় করবে।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

 

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ, শেওড়াপাড়া স্টেশন খুলবে ৩১ মার্চ

 

তিনি শহরের দিয়াবাড়িতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।বর্তমানে, মেট্রো রেল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী সেবা কার্যক্রম পরিচালনা করছে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।