জিলাইভ [ GLive ] | truth alone triumphs

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, জুলাই থেকেই কার্যকর

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১০ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট)। সঙ্গে যোগ হবে আরও ৫ শতাংশ। আগামী ১ জুলাই থেকেই তা কার্যকর হবে।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করতে কিছুটা দেরি হচ্ছে।তবে জুলাই থেকে সেটা কার্যকর হবে।

 

বাড়ানো হতে পারে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, জুলাই থেকেই কার্যকর

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেয়ার কথা জানান তিনি।পরের দিন সোমবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়  সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে। এর সারসংক্ষেপ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পরে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আশা করা হচ্ছে, জুলাইয়ের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

সূত্র জানায়, বর্ধিত ৫ শতাংশের জন্য সরকারের বাড়তি খরচ হবে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা। আগে এককালীন বাড়তি প্রণোদনার কথা বলা হচ্ছিল। তবে সেটা প্রতি মাসের বেতনের সঙ্গেই যুক্ত হবে।

 

বাড়ানো হতে পারে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা

 

জুলাই শেষে সংশ্লিষ্ট মাসের বেতন তুলবেন সরকারি কর্মচারীরা। অর্থ বিভাগ চেষ্টা করছে, এর মধ্যেই যেন বাড়তি প্রণোদনাটা পান তারা। তবে আগামী মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে আগস্টে হবে। তবে বাড়তি বেতন জুলাই থেকেই কার্যকর হবে।২০২৩-২৪ বাজেট ঘোষণার আগেই এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আভাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে তাদের বেতন বাড়ানো হবে। বার্ষিক বৃদ্ধি ৫ শতাংশ এবং নতুন প্রণোদনা ৫ শতাংশ মিলিয়ে তা সমন্বয়ও হয়।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর