জিলাইভ [ GLive ] | truth alone triumphs

উদয় হলো বছরের শেষ সুপারমুন 

গত বৃহস্পতিবার রাতে পৃথিবীর আকাশ থেকে দেখা গিয়েছে সুপারমুন। এ চাঁদ ছিল গোল থালার মতো জ্বলজ্বলে। পৃথিবী থেকেও সবচেয়ে উজ্জ্বল দেখায় এ চাঁদ। অমৃত মিশ্র কাঠমন্ডুর আকাশ থেকে তার মোবাইলে এ সুপারমুনের ছবি তোলেন। যুক্তরাষ্ট্রের কলারোডাতেও এ চাঁদ দেখা যায়। 

উদয় হলো বছরের শেষ সুপারমুন 

উদয় হলো বছরের শেষ সুপারমুন

গত ২৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর থেকে এ বছরের চতুর্থ সুপারমুন দেখা গিয়েছিল। এ চাঁদ ছিল স্বাভাবিকের চেয়ে বড় এবং অনেক বেশি উজ্জ্বল। এমন চাঁদের দেখা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হবে পৃথিবীবাসীকে।২৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর থেকে ২৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টা পর্যন্ত চাঁদের ‘সুপার’ রূপ দেখা গিয়েছিল। বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকেরা জানাচ্ছেন, এ বছর আর সুপারমুন উদয় হবে না। আগামী বছরের শুরুর দিকেও সেই সম্ভাবনা নেই।

খবরে আরও জানানো হয়, আবার ‘সুপার’ চাঁদ দেখা যাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে। ১৮ সেপ্টেম্বর সুপারমুন হবে। ওই বছর মোট দু’বার সুপারমুন দেখা যাবে।

 

উদয় হলো বছরের শেষ সুপারমুন 

 

চলতি বছর চাঁদের এমন বিরল অবস্থান মোট চার বার দেখা গিয়েছে। এর আগে শেষ সুপারমুন হয়েছিল  গত ৩১ আগস্ট।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News