জিলাইভ [ GLive ] | truth alone triumphs

আওয়ামী লীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে ৬ বাড়িতে আগুন | সারা সপ্তাহের খবর

আওয়ামী লীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে ৬ বাড়িতে আগুন দেয়ার খবর দিয়ে শুরু করছি জিলাইভ24 এর সাম্প্রতিক জগতের নিউজ আপডেট । আমরা প্রতিদিনের ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আওয়ামী লীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে ৬ বাড়িতে আগুন | সারা সপ্তাহের খবর

আওয়ামী লীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে ৬ বাড়িতে আগুন

মসজিদ থেকে নামাজ শেষে ফেরার পথে হামলায় আহত ঝিনাইদহের হরিণাকুণ্ডু আওয়ামী লীগের কর্মী রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান। রাতেই তাঁর লাশ ঝিনাইদহে নিয়ে আসা হয়েছে। এর আগে গতকাল বিকেলে হরিণাকুণ্ডু শহরের হাসপাতাল মোড়ে একদল সন্ত্রাসী রবিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে।

আইপিএল খেলতে বিমানে মোস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে কাল রাতেই ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আজ সকালে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন তিনি। ভাড়া করা বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার। 

আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

ক্রমান্বয়ে কমছে নিত্যপণ্যের দাম বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে।

দাম বেশি রাখলে আইনগত ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

শুক্রবার ৩১ মার্চ দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাবার ১০ বছরের কারাদণ্ড হলো মেয়েকে ধর্ষণের দায়ে

রংপুরের বদরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বাবুল স্টারকে (৪৩) ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।

 

বাবার ১০ বছরের কারাদণ্ড হলো মেয়েকে ধর্ষণের দায়ে
বাবার ১০ বছরের কারাদণ্ড হলো মেয়েকে ধর্ষণের দায়ে

 

শনিবার থেকে ট্রেনের ১০ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে শনিবার থেকে। এছাড়া, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে দেয়া হবে। ঈদ উপলক্ষে কাউন্টারে টিকিট বিক্রি আর থাকছে না প্রতিবারের মতো। কাউন্টার ঘিরে থাকবে না সাধারণ মানুষের দীর্ঘ লাইন ও অপেক্ষা। থাকবেনা টিকিটের জন্য দীর্ঘ লাইন। 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

ব্যাংকে বেড়েছে বৈদেশিক মুদ্রার মজুত , ডলারে স্বস্তি ফিরেছে কিছুটা

দেশে রপ্তানি বেড়েছে। বৃদ্ধি পাচ্ছে ঈদকেন্দ্রিকরেমিট্যান্সও।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১ম কিস্তির ঋণ বাবদ ডলারও দেশে এসেছে। ফলে ডলার সংকটে কিছুটা স্বস্তি ফিরেছে। কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার মজুত বা রিজার্ভের বাইরে জানুয়ারির চেয়ে মার্চ মাসের মধ্যে দেশের সবগুলো ব্যাংকে ডলারের মজুত বেড়েছে। 

১ ডলার‍ সমান ২০০ পাকিস্তানি রুপি

 

পদ্মা সেতুতে বাইক চলবে না এই ঈদেও

“ঈদেও পদ্মা সেতু দিয়ে বাইক চলবে না, বিকল্প রুট হিসেবে শিমুলিয়া ফেরি চালু করে মোটরসাইকেল পারাপারের কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত ‘ঈদ ব্যবস্থাপনা সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

পাবজি এবং ফ্রি ফায়ার দেখে ২ সহপাঠীকে হত্যা

“পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান ও তার সহযোগীরা মিলে একই স্কুলের দশম শ্রেণির ৩ সহপাঠীকে ছুরিকাঘাত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারুফ হোসেন বাপ্পী ও নাফিজ মোস্তফা আনছারি মারা যায়।

 

Google news GIF
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ওই ঘটনায় সোমবার নরসিংদীর রায়পুর ও রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- হত্যা মামলার প্রধান আসামি রায়হান কাজী ওরফে রিমন (১৫) ও হাসিবুল ইসলাম ওরফে হৃদয় (১৫)।  

বিয়ের আশ্বাস দিয়ে যুবতীকে ধর্ষণ

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।গ্রেফতার যুবককে রাঙ্গামাটির কোতোয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

শালিকাকে ধর্ষণের পর পালিয়ে গেল ভগ্নিপতি
ধর্ষণ

জানা গেছে, ভুক্তভোগী ও আসামি বিপ্লব রাঙ্গামাটির কোতয়ালী থানাধীন টিএন্ডটি এলাকায় পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে তাদের পরিচয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২০ সালের নভেম্বরে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন বিপ্লব।”

আরও দেখুনঃ

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News