জিলাইভ [ GLive ] | truth alone triumphs

গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত রাজধানীতে

রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মো. নূরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। ওই রিকশাচালককে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।শুক্রবার (৭ এপ্রিল) রাত ৩টার দিকে বিবির বাগিচা ২নং গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত রাজধানীতে

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টার দিকে মৃত ঘোষণা করেন।নিহত নূরুল ইসলাম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কালিকাপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। কর্মসূত্রে রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পথচারীদের কাছে জানতে পেরেছি যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News