,

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হলো আশুলিয়ায়

মোটরসাইকেল আরোহী নিহত হলো আশুলিয়ায় , সাভারের আশুলিয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক যুবকের। এ ঘটনায়  দুটি বাসে আগুন দিয়েছে, বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান, তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

 

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হলো আশুলিয়ায়

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হলো আশুলিয়ায়

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল আলীনুর পরিবহনের দুটি বাস। বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

পুলিশ জানায়, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে।

 

শস্য রপ্তানী চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত রাশিয়া

 

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।