প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত এর কথা বলেন , আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে সরকার। মিড–ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিশুদের পুষ্টিঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখনঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক ‘শিক্ষা নিশ্চিতে বড় ধরনের অগ্রগতি হবে।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে মিড-ডে মিলে বললেন প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী ঢাকার দোহার ও ফরিদপুরের সদরপুর উপজেলার দুর্গম চরাঞ্চল নারকেলবাড়িয়ার বিভিন্ন স্কুল পরিদর্শনকালে এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা ‘প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, মিড–ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিশুদের পুষ্টিঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখনঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক ‘শিক্ষা নিশ্চিতে বড় ধরনের অগ্রগতি হবে।

এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনাকালে প্রতিমন্ত্রী স্কুলগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধান ও দ্রুত ওয়াসব্লক নির্মাণের প্রতিশ্রুতি জানান এবং পদ্মাবেষ্টিত নারকেলবাড়িয়ায় শিক্ষকদের ডরমিটরি নির্মাণের আশ্বাস দেন।
আরও দেখুনঃ









