খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই মার্চ ২০২৩, ১২:২৭ পিএম

উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার কাজে ব্যবহার করা একটি ক্যালিব্রেশন বিমানের চাকা খুলে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ ঝুঁকি নিয়ে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট-ক্রুসহ তিনজন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার কাজে ওই বিদেশি ছোট বিমানটি ব্যবহার করছিল। প্রতি বছর দেশের বিভিন্ন বিমানবন্দরে এই যন্ত্রাংশ পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
এরই অংশ হিসেবে রোববার সকাল ৯টা ৫৮ মিনিটে বরিশাল বিমানবন্দরের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় স্মার্ট টেকনোলজি লিমিটেডের ছোট বিমানটি। এতে ছিলেন পাইলট-ক্রুসহ ৬ যাত্রী। তাঁদের মধ্যে চারজন বিদেশি পাইলট ও ক্রু, বেবিচকের এক কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা।

কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানটি সকাল পৌনে ১১টায় বরিশাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তিনজন বিমান থেকে নেমে যান। পরে বিমানবন্দরের উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষার জন্য পাইলট তিনজনকে নিয়ে ফের বিমানটি নিয়ে উড্ডয়ন করেন। এ সময় পাইলট দেখতে পান বিমানের নোজ হুইলের (সামনের চাকা) একটি চাকা খুলে পড়েছে।

আরও দেখুনঃ
মন্তব্য