বিজিবির অভিযানে চলতি মাসে ১৯২ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ 

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে ১৯২ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া ৭৯ জন বাংলাদেশি, চারজন ভারতীয় ও ১৩১ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবির অভিযানে চলতি মাসে ১৯২ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ 

বিজিবির অভিযানে চলতি মাসে ১৯২ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ

মঙ্গলবার বিজিবি জানায়,  জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩১ কেজি ১৯ গ্রাম সোনা, ২৬ কেজি ৭০৬ গ্রাম রুপা, ৫ লাখ ৬৯ হাজার ৪৬৮ কসমেটিকস সামগ্রী, ১৯ হাজার ৫৬ ইমিটেশন গহনা, ২৪ হাজার ৩১২টি শাড়ি, ১০ হাজার ৮০৬ থ্রিপিস-শার্টপিস-চাদর-কম্বল, ১ হাজার ৭২০ ঘনফুট কাঠ, ৬ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১ লাখ ১৮ হাজার ৯১০ কেজি কয়লা, ১১টি কষ্টিপাথরের মূর্তি, তিনটি ট্রাক, ৫টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৪টি চাঁন্দের গাড়ি, ৩৫টি সিএনজি-ইজিবাইক এবং ৮৭টি মোটরসাইকেল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, বিভিন্ন ধরনের গান ৯টি, ম্যাগজিন সাতটি এবং ২৬ রাউন্ড গুলি।

এছাড়া গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৮ লাখ ৬৯ হাজার ৫৫৭ পিস ইয়াবা, ১০ কেজি ৯৯১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩০ কেজি ৪১৫ গ্রাম হেরোইন, ১১ হাজার ৭০৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮৩৯ বোতল বিদেশি মদ, ৬৪১ লিটার বাংলা মদ, ৫ হাজার ৭১৯ ক্যান বিয়ার, ১ হাজার ২১২ কেজি গাঁজা, ৪ লাখ ৫৩ হাজার ১০৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৫ হাজার ৬৭৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৪ হাজার ১০৭টি ইস্কাফ সিরাপ, ৩ কেজি ৮ গ্রাম কোকেন, ২ হাজার ৭৪৪ বোতল এমকেডিল/কফিডিল, ২ হাজার ৮০২টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৪ লাখ ৩৩ হাজার ১০৬ পিস বিভিন্ন ধরনের ওষুধ এবং ১ লাখ ৪৪৮টি অন্যান্য ট্যাবলেট।

 

টেকনাফে বিজিবি'র পৃথক দুটি অভিযানে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আটক

 

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশি, চারজন ভারতীয় এবং ১৩১ মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেওয়া হয়েছে। 

Leave a Comment