বিচার বিভাগকে রাজনৈতিক ‘প্রভাবমুক্ত রাখার আহ্বান প্রধান’ বিচারপতির। বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, মানুষ শাসন বিভাগ, আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে। কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে।
বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান প্রধান বিচারপতির
হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি। ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাচ্ছেন। তবে সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশ (ছুটি) শুরু হওয়ায় বিচারপতি হিসেবে আজই শেষ কর্মদিবস তার। এরপর তাকে আর এজলাস কক্ষে বসতে দেখা যাবে না। এ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে দেওয়া হয় বিদায় সংবর্ধনা।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক, সংবিধানের রক্ষক। তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে।
হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।