,

বাণিজ্য যুদ্ধে চীনের ‘দৃঢ় ইচ্ছাশক্তি’ : সিনহুয়া

বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে লড়তে তাদের ‘দৃঢ় ইচ্ছাশক্তি’ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের আমদানি পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করার পর এই মন্তব্যটি করা হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি জানায়, বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যদি যুক্তরাষ্ট্র আরও অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে, তবে চীন “দৃঢ় ইচ্ছাশক্তি” নিয়ে পাল্টা ব্যবস্থা নেবে এবং বিভিন্ন উপায়ে এর প্রতিকার করবে।

আজ (৯ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে।

 

 

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।