,

বাড্ডায় এক কলেজ ছাত্রী’র আত্মহত্যা !

বাড্ডায় এক কলেজ ছাত্রী’র আত্মহত্যা ! রাজধানীর বাড্ডায় হ্যাপি আক্তার (১৯) নামে কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন মৃতার ভাই জহিরুল ইসলাম রাজু।

সে স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।শুক্রবার (২৮ এপ্রিল) বেলা বারোটার দিকে ঘটনাটি ঘটে।

বাড্ডায় এক কলেজ ছাত্রী’র আত্মহত্যা !

পরিবারের সদস্যরা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে দুপুর শোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডায় এক কলেজ ছাত্রী'র আত্মহত্যা !

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। মৃতার বড় ভাই জহিরুল ইসলাম রাজু বলেন, কি কারণে কেন সে এমন ঘটনাটি ঘটিয়েছে, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি।

তিনি আরো বলেন, সবার অগোচরে দুপুরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথেও ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।পরে দরজা ভেঙে সেখান থেকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত করেন।

বাড্ডায় এক কলেজ ছাত্রী'র আত্মহত্যা !

 

শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মৃত জাফর হোসেনের মেয়ে হ্যাপি। বর্তমানে বাড্ডা আব্দুল্লাবাদ হাজীপাড়া মসজিদের পাশে চতুর্থ তলায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো। দুই ভাই চার বোনের মধ্যে সে ছিল পঞ্চম।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।