জিলাইভ [ GLive ] | truth alone triumphs

পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান

পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহম্মদ শাহাবুদ্দীন ও পাকিস্তানের প্রেসিডেন্ট ড.আরিফ আলভির মধ্যে মক্কায়  সৌজন্য সাক্ষাৎ  হয়েছে। এসময় সঙ্গে ছিলেন প্রধামন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

 

পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান

 

পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান

সালমান এফ রহমান এক টুইটার বার্তায় জানান, মসজিদে নববিতে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার সঙ্গে আমার ১২ বছর বয়সের স্মৃতি রয়েছে। আমারা এ বিষয়ে অনেক কথা বলেছি। তিনি আমার কৈশোরের অনেক স্মৃতি স্মরণ করিয়ে দিলেন। তিনি দুই দেশের  মধ্যে সম্পর্ক আরো উন্নয়নের কথা বললে, আমি বললাম ১৯৭১ সাল নিয়ে পাকিস্তানের ক্ষমা প্রার্থনাই দুই দেশের মধ্যে প্রকৃত সম্পর্ক তৈরী করতে পারে।

অন্য এক টুইটারে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি জানান, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহম্মদ শাহাবুদ্দীনের সঙ্গে ম্ক্কা, মদিনা, মীনায় একসঙ্গে অনেকগুলো বৈঠক করেছি। এমনকি রসুলের রওজা মোবারক পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। এ সময় আমার বাল্য বন্ধু বাংলাদেশের বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আমার দেখা হয়। সে আমার বাল্য বন্ধু । ৬০ বছর পর তার সঙ্গে আমার দেখা হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সম্পর্ক যেন তিনি অটুট রাখেন।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News