খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই এপ্রিল ২০২৩, ১১:০ পিএম

আশুলিয়ায় ঘরে’ ঢুকে প্যারালাইজড রোগীকে হত্যা। আশুলিয়ায় ‘ঘরে ঢুকে মুখের ভেতর কেঁচি ঢুকিয়ে বিমল মন্ডল নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ এপ্রিল) আনুমানিক রাত ১১ টা ৫৭ মিনিটে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার আবুল ভূঁইয়ার মালিকানাধীন চার তলা বাড়ির তিন তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শ্রী বিমল মন্ডল (৫০)। তিনি রাজবাড়ী জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মন্ডলের ছেলে। বেশ কয়েক বছর ধরে অসুস্থ হয়ে বাসাতেই থাকেন। তবে আগে পেশায় কাঠমিস্ত্রী ছিলেন তিনি। মেয়ে পূর্ণিমা ও স্ত্রী পারুলের সঙ্গে জামগড়ার ফ্ল্যাটেই থাকতেন তিনি। মেয়ে ও স্ত্রী দুজনেই পেশায় পোশাক শ্রমিক।

আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তদন্ত চলছে এখনই কিছু বলা সম্ভব না।
মন্তব্য