পেটে গাঁজা বেঁধে পাচারকালে মাদক কারবারি আটক। জেলার কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বকুল আহমেদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি কমলগঞ্জ থানাধীন ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের মৃত টনু মিয়ার ছেলে।

পেটে গাঁজা বেঁধে পাচারকালে মাদক কারবারি আটক
এসময় তীব্র গরমে জ্যাকেট পরিহিত এক মোটরসাইকেল চালককে দেখে সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামার জন্য সিগনাল দেয়। সিগনাল না মেনে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।
আরো জানা যায়, আটককৃত ব্যক্তিকে এই গরমে জ্যাকেট পরার কারণ জানতে চাইলে তার কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয় লোকজনের সামনে তাকে তল্লাশি করলে পেটে বাধা অবস্থায় পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া তার সাথে থাকা একটি টিভিএস মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র না থাকায় গাড়িটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তি জব্দকৃত গাঁজা ভারত সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে এনেছেন বলে স্বীকার করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।