,

পুলিশ মামলা করলো ৫ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে

পুলিশ মামলা করলো ৫ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে, রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজহার গ্রহণ করেন। একইসঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেন।

 

পুলিশ মামলা করলো ৫ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে

পুলিশ মামলা করলো ৫ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে

এর আগে, সোমবার (৬ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে এ মামলা করেন। এতে ৫০০-৬০০ জন ছাত্র ও ছাত্র নামধারী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।

নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ সাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আধিপত্য’ বিস্তারকে কেন্দ্র করে রোববার (৫ মার্চ) দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন।

 

পুলিশ মামলা করলো ৫ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে

 

এদিকে, সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। এ ছাড়া শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবেবরাত উপলক্ষে ৮ মার্চও কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।’

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।