নারীর অর্থনৈতিক সুরক্ষার দিক দিয়ে বিশ্বের ১৯০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪তম।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশের চেয়ে পেছনে শুধু আফগানিস্তান। এদিকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থানে থাকা পাকিস্তান ১৫৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়েও উপরে। গত ৬ মার্চ বিশ্বব্যাংকের ‘ওমেন, বিজনেস অ্যান্ড দ্য ল-২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র ওঠে এসেছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ হয়।
প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে, বাংলাদেশে নারীরা এখনও আইনি সুযোগের দিক থেকে পুরুষদের তুলনায় অনেকটাই পিছিয়ে। এতে বিশ্বের ১৯০ দেশের নারীর কর্মক্ষেত্র এবং ব্যবসা-বাণিজ্যে আইনি সুরক্ষার দিক তুলে ধরা হয়েছে।



মন্তব্য