ব্রেকিং নিউজ :
চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন

আন্তর্জাতিক

নাইজেরিয়া ছাড়ল মার্কিন সেনা, বিতর্কে অভিযানের সাফল্য

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ৪ই জুলাই ২০২৬, ৮:৩৯ পিএম

নাইজেরিয়া ছাড়ল মার্কিন সেনা, বিতর্কে অভিযানের সাফল্য

নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে কয়েক মাস ধরে পরিচালিত যৌথ সামরিক অভিযান শেষ করে নিজেদের অধিকাংশ সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই অভিযানকে ‘সফল’ বলে দাবি করলেও নাইজেরিয়ার সামরিক বাহিনী বলছে, মার্কিন সেনা চলে যাওয়ায় তাদের চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ফলে অভিযানের সাফল্য নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা দিয়েছে।

চলতি বছরের শুরুতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও লেক চাদ অববাহিকায় সক্রিয় ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দিতে প্রায় ২০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়। এর আগে গত ডিসেম্বরে মার্কিন ও নাইজেরীয় বাহিনী যৌথভাবে একটি বড় সামরিক অভিযান শুরু করে। বড়দিনের দিন জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলার মধ্য দিয়ে অভিযানের সূচনা হয় এবং পরবর্তী কয়েক মাসে স্থল ও আকাশপথে একাধিক সমন্বিত অভিযান পরিচালিত হয়।

এই অভিযানের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হিসেবে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় নেতা আবু-বিলাল আল-মিনুকির নিহত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এক সামরিক ব্রিফিংয়ে মার্কিন বাহিনী দাবি করে, নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ায় বিশেষ এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সে কারণেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নাইজেরিয়ার সামরিক বাহিনীর বক্তব্য ভিন্ন। দেশটির সামরিক মুখপাত্র বিবিসিকে বলেন, মার্কিন সেনাদের প্রত্যাহারে মাঠপর্যায়ের অভিযানের গতি বা সক্ষমতা কোনোভাবেই কমবে না। তিনি জানান, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী নিজস্ব সক্ষমতায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যেতে প্রস্তুত এবং প্রয়োজনীয় সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে।

যৌথ অভিযান শেষ হলেও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ হচ্ছে না। নাইজেরিয়ার মেজর জেনারেল মাইকেল ওনোজো এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গোয়েন্দা তথ্য বিনিময়, নিরাপত্তা সমন্বয় এবং কৌশলগত সহযোগিতা আগের মতোই চলবে। এছাড়া অভিযানের আগেই নাইজেরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক পরামর্শকেরা এখনো দেশটিতে দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছেন নাইজেরিয়ার সামরিক মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা।

এই সামরিক সহযোগিতার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল অভিযোগ তুলেছিল, নাইজেরীয় কর্তৃপক্ষ ইসলামপন্থী জঙ্গিদের হামলা থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে যথাযথভাবে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার দাবি করেছিলেন, নাইজেরিয়ায় ‘খ্রিষ্টান গণহত্যা’ চলছে।

তবে নাইজেরিয়া সরকার শুরু থেকেই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, দেশটির সহিংসতা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত নয়; বরং এটি বহুমাত্রিক নিরাপত্তা সংকটের অংশ, যেখানে মুসলিম, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষকদের তথ্যও এই অবস্থানকে সমর্থন করে। তাদের মতে, জিহাদি গোষ্ঠীগুলোর হামলায় নিহত ও ক্ষতিগ্রস্তদের বড় অংশই মুসলিম। কারণ, এসব সংগঠন প্রধানত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সক্রিয়, যেখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাই বেশি।

আফ্রিকায় মার্কিন বিমানবাহিনীর কমান্ডার জেনারেল ড্যাগভিন অ্যান্ডারসন বলেছেন, যৌথ অভিযানের ফলে নাইজেরিয়ায় আইএসের নেতৃত্ব উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার ভাষ্য, স্থানীয় কমান্ড কাঠামো ও বৈশ্বিক নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করায় সংগঠনটির সাংগঠনিক সক্ষমতায় বড় ধরনের আঘাত লেগেছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে আইএসের কার্যক্রমের কেন্দ্র ধীরে ধীরে সাব-সাহারান আফ্রিকায় সরে এসেছে। বর্তমানে বিশ্বজুড়ে সংগঠনটির অধিকাংশ হামলাই এই অঞ্চলে সংঘটিত হচ্ছে এবং নাইজেরিয়াভিত্তিক শাখাটি তাদের সবচেয়ে সক্রিয় ও বিপজ্জনক ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া এখনো জটিল নিরাপত্তা সংকট মোকাবিলা করছে। উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি তৎপরতার পাশাপাশি সশস্ত্র ডাকাত চক্র, অপহরণকারী গোষ্ঠী এবং সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্ক দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। একসময় উত্তরাঞ্চলে সীমাবদ্ধ থাকা এই অপরাধ এখন মধ্য ও দক্ষিণাঞ্চলেও বিস্তৃত হয়েছে। ফলে মার্কিন সেনা প্রত্যাহারের পরও নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সামনে সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষার কঠিন চ্যালেঞ্জ বহাল থাকছে।

মন্তব্য