,

ধর্ষণে সহযোগিতা, চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় কিশোরীকে ধর্ষণে সহযোগিতা করার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব । শনিবার ওই নারীকে রাজধানী ঢাকার হাতিরঝিল থেকে গ্রেফতার করা হয়। রোববার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব ।

ধর্ষণে সহযোগিতা, চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

গ্রেফতার নুরী পালক ডবলমুরিং থানাধীন উত্তর গোসাইলডাঙ্গা এলাকার মৃত বশির পালকের মেয়ে। তার বয়স ২০ বছর।

ধর্ষণে সহযোগিতা, চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

 

র‌্যাব -৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক কিশোরীকে একটি আাবাসিক ভবনে নিয়ে গিয়ে নুরী পালক অভিযুক্ত চান মিয়াসহ কয়েকজনের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা ডবলমুরিং থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরী পালককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কলেজছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ
ধর্ষণ

গ্রেফতার নুরী পালককে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।