,

অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না: রিজভী

অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না: রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এমন মন্তব্য করে বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন আমি পার্শ্ববর্তী দেশকে অনেক কিছুই দিয়েছি যা তারা সারাজীবন মনে রাখবে। আপনি দেশকে উজার করে দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলেছেন। দেশ বিক্রি করে দিয়েছেন।

অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না: রিজভী

সোমবার (২৪ জুলাই) সকালে নয়াপল্টনে অনশন অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দুই শতাধিক মুক্তযোদ্ধা অনশনে অংশ নেন।  সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত এ অনশন কর্মসুচি চলবে। 

 

অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না: রিজভী

 

রিজভী বলেন, নিশিরাতের প্রধানমন্ত্রী গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করার জন্য খালেদা জিয়াকে বন্দী করেছেন। এক ভয়ংকর মাষ্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য তাকে বন্দী করেছেন। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। 

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ভোট চোর, ভোট ডাকাত। জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই তারা জনগণের ভোট ডাকাতি করার জন্য আবারো মাষ্টারপ্ল্যান করছেন। পুলিশ- আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে গভীর রাতে, সন্ধ্যারাতে বা দিনের বেলায় ভোট ডাকাতি করতেই সংবিধানের দোহাই দিচ্ছেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবরা বলছেন মার্কিন মন্ত্রী উজয়া জায়া অংশগ্রহণমুলক নির্বাচনের কথা বলেননি। বিএনপি বিদেশেীদের কাছ থেকে ঘোড়ার ডিম পেয়েছে। তাহলে আপনারা ইইউ ও পশ্চিমা দেশের প্রতি এত ক্ষুব্ধ কেন? এত ঘোস্যা কেন? আসলে ওবায়দুল কাদেরদের মনের মধ্যে কাল বৈশাখির ঝড় বইছে। ক্ষমতার হারানোর ভয় ঢুকছে। আমি বলতে চাই এবার আর রক্ষা পাবেন না।

 

অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না: রিজভী

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, আজকে মুক্তিযোদ্ধা দলের এ অনশন কর্মসুচি গণতন্ত্র পূনরুদ্ধারের একদফা আন্দোলনের প্রেরণা যোগাবে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ ওলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালানায়  এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, জয়নাল আবদীন ফারুক, ভিপি জয়নাল আবেদীন, শাহজাদা মিয়া প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।