স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, সামরিক স্বৈরশাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা – জঙ্গিবা বিরোধী আন্দোলন এবং সমাজ পরিবর্তনের সংগ্রামের দীর্ঘ পথের এক পরীক্ষিত যোদ্ধা- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু।
আজ ২৬ আগস্ট ২০২৬। ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। ২০২৬ সালের জুনেও তাঁকে আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ইনু শুধু একজন রাজনৈতিক দলের সভাপতি নন—তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ের প্রত্যক্ষ অংশগ্রহণকারী। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা তাঁকে একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় দিয়েছে।
সত্তরের দশকের উত্তাল রাজনৈতিক বাস্তবতা থেকে শুরু করে সামরিক শাসনবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা- স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম এবং পরবর্তী সময়ের রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবনের মূল্যায়ন নিয়ে মতভেদ থাকতে পারে, তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্কও থাকতে পারে—কিন্তু একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্যের নিষ্পত্তি হওয়া উচিত আইনের শাসন, ন্যায়বিচার ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে।
ইনুর বিরুদ্ধে চলমান মামলাগুলো এবং ২০২৬ সালের ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া রায় এখন দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ট্রাইব্যুনাল তাঁকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে মোট ৩০ বছরের পৃথক সাজা দিলেও দণ্ডগুলো একসঙ্গে চলার কারণে কার্যকর কারাদণ্ড ১০ বছর নির্ধারণ করেছে; একই সঙ্গে পাঁচটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে।
এই বাস্তবতায় সচেতন দেশবাসীর দাবি—
ন্যায়বিচার হোক, স্বচ্ছ বিচার হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।
কোনো রাজনৈতিক মতাদর্শ বা পরিচয়ের কারণে যেন কারও ন্যায়বিচারের অধিকার খর্ব না হয়।
দুই বছরের কারাবাসের এই দিনে আমরা হাসানুল হক ইনুর রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার যথাযথ মূল্যায়ন দাবি করছি।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের
রাজনৈতিক প্রতিহিংসা নয়—ন্যায়বিচার চাই।
প্রতিহিংসার রাজনীতি নয়—গণতন্ত্র চাই।
অন্যায় কারাবাস নয়—ন্যায়সংগত বিচার চাই।
স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম ও সমাজ পরিবর্তনের অগ্রসেনা জাতীয় বীর হাসানুল হক ইনুর প্রতি সংহতি।
হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি চাই।
ন্যায়বিচার ও গণতন্ত্রের জয় হোক।









