,

জাতীয় পার্টির নির্বাচনি পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র

জাতীয় পার্টির নির্বাচনি পরিকল্পনা জানতে চেয়েছে’ যুক্তরাষ্ট্র । বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। রোববার বেলা ৩টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে। এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন তার বিশেষ দূত মাসরুর মওলা।

জাতীয় পার্টির নির্বাচনি পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র

সাক্ষাতের পর জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা গণমাধ্যমকে বলেছেন, এটা নরমাল একটি মিটিং। তিনি আমাদের ডেকেছেন, আমরা গিয়েছিলাম। সাক্ষাতে নরমাল কথাবার্তা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন আমরা (জাতীয় পার্টি) এককভাবে নির্বাচন করবো, নাকি জোটবদ্ধভাবে করবো। আমরা তাকে আমাদের বিষয়টি জানিয়েছি। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।