ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

খেলা

জর্ডানের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করবে আর্জেন্টিনা, শুরুতে থাকছেন না মেসি

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৭ই জুন ২০২৬, ১১:১৪ পিএম

জর্ডানের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করবে আর্জেন্টিনা, শুরুতে থাকছেন না মেসি

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নকআউট বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি এখন আকাশী-সাদা শিবিরের জন্য এক অর্থে আনুষ্ঠানিকতার। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় এশিয়ার প্রতিনিধি জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে আলবিসেলেস্তেদের নিয়মিত একাদশে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর হলো, জর্ডানের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে দেখা যাবে না মহাতারকা লিওনেল মেসিকে। শুক্রবার ম্যাচপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতার বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকাজয়ী এই মাস্টারমাইন্ড বলেন, “লিওনেল মেসি আগামীকাল শুরু থেকে খেলবে না। সে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামবে। ম্যাচের কৌশল অনুযায়ী আমরা আগামীকালই চূড়ান্ত দল ঘোষণা করব। তবে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, জর্ডানের বিপক্ষে আমরা যে একাদশ নিয়ে মাঠে নামব, তার সাথে দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্বের ম্যাচের কোনো সম্পর্ক নেই।” মূলত নকআউট পর্বের কঠিন লড়াইয়ের আগে দলের সেরা তারকাকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই স্কালোনির এই বিশেষ পরিকল্পনা।

আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া মাধ্যম আগেই দাবি করেছিল যে, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে অন্তত ৯ জন খেলোয়াড় বদলে যেতে পারেন। গোলপোস্টের নিচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া আগের ম্যাচের আর কাউকেই হয়তো শুরুতে দেখা যাবে না। তবে সেখানেও যদি পরিবর্তন আসে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ জেরোনিমো রুল্লি কিংবা হুয়ান মুসোর মতো ব্যাকআপ গোলরক্ষকেরা কাতার বিশ্বকাপের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। স্কালোনি হয়তো এই সুযোগে তাঁদেরও কিছুটা পরখ করে নিতে পারেন।

এই ম্যাচটি আর্জেন্টিনার বেশ কয়েকজন তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়ের জন্য বড় সুযোগ হতে চলেছে। জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেদের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হতে পারে মিডফিল্ডার নিকো পাজ এবং ডিফেন্ডার মার্কো সেনসির। এ ছাড়া শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে জিওভানি লো চেলসো, ভ্যালেন্টিন বার্কো এবং নিকোলাস গঞ্জালেসকে। অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস ও তারকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি এই টুর্নামেন্টে এখনও শুরুর একাদশে সুযোগ পাননি, জর্ডান ম্যাচ দিয়ে তাঁরাও নিজেদের চেনা রূপে ফেরার সুযোগ পাচ্ছেন। তবে আক্রমণভাগে ফর্মে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে শুরু থেকেই খেলাতে পারেন কোচ।

দলের মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখলেও মাঠের পারফরম্যান্সে কোনো ছাড় দিতে রাজি নন আর্জেন্টাইন কোচ। স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বেঞ্চের খেলোয়াড়েরা মাঠে নামলেও দলের চেনা ছন্দে কোনো পরিবর্তন আসবে না। তিনি বলেন, “শুরুতে যারাই মাঠে নামুক না কেন, আমি তাদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই আশা করি। আমরা আমাদের নিজস্ব ঘরানাতেই খেলব। জর্ডান যথেষ্ট ভালো দল, তাই কোনো প্রতিপক্ষকেই আমরা হালকাভাবে নিচ্ছি না বা কোনো কিছু নিশ্চিত ধরে নিচ্ছি না। আগের ম্যাচের তুলনায় কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন আসবে ঠিকই, তবে বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখা এবং মাঠে আধিপত্য বিস্তার করে খেলার যে মূল দর্শন, তাতে কোনো বদল আসবে না।”

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (অথবা জেরোনিমো রুল্লি), নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, মার্কো সেনসি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, জিওভানি লো চেলসো, লিয়ান্দ্রো পারদেস, ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গঞ্জালেস।

মন্তব্য