কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) ৭৫ বছরে পা দিচ্ছেন। তার একদিন আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

 

মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এই শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন: “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ, বন্ধু। আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

 

১৭ জুনের পর এটাই প্রথমবার ফোনে কথা হলো মোদি ও ট্রাম্পের।আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প, তবে সাড়া দেননি মোদি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছে।

 

মোদির জন্মদিনের আগের রাতে ট্রাম্পের এই ফোনালাপকে অনেকেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ইতিবাচক ইঙ্গিত’ হিসেবে দেখছেন।