,

কিশোরীকে একা পেয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গণধর্ষণ

কিশোরীকে একা পেয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ। রাজধানীতে কিশোরীকে অপহরণ পর ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. রিফাত (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আসামিকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি মো. রিফাত ফরিদপুর জেলার মধুখালী থানার মৃত ছমির সিকদারের ছেলে। আর ধর্ষণের শিকার কিশোরী রাজধানীর একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

কিশোরীকে একা পেয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ

কিশোরীকে একা পেয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল আসামি রিফাত। মেয়ের পরিবার রিফাতকে এ কাজ করতে নিষেধ করলে মেয়েকে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয় সে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ অক্টোবর দুপুর ১ টার সময় ভুক্তভোগী মেয়েকে একা পেয়ে রিফাত ও তার সহযোগীরা অটোরিকশা যোগে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর ৭ অক্টোবর পুলিশ আসামিকে’ গ্রেফতার করে মেয়েটিকে উদ্ধার করে।

এ ঘটনায় ২০১৯ সালে ৮ অক্টোবর ভুক্তভোগী মেয়ের বাবা রাজধানীর শাহবাগ থানায় রিফাতসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী। এরপর ২০২০ সালের ২৭ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলা চলাকালে চার্জশিটভুক্ত নয়জন সাক্ষীর মধ্যে সাতজন বিভিন্ন সময় সাক্ষ্য দেন।

 

কিশোরীকে একা পেয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ
ধর্ষণ
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।