খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই জুলাই ২০২৬, ৩:২৬ পিএম

সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ নিয়ে এসেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর এবং এর অধীনস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের মোট ২০টি ভিন্ন ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। সরকারের এই গুরুত্বপূর্ণ দপ্তরে স্থায়ীভাবে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এবারের বিজ্ঞপ্তিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা ২৫১টি।
গত ১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের জন্য প্রতিটি পদের কাজের ধরন অনুযায়ী আলাদা শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা চাওয়া হয়েছে, যা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহ, পদের সংখ্যা, গ্রেড ও বেতন স্কেলের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
| পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতন স্কেল (টাকা) |
| ১. ফার্মাসিস্ট | ২ | গ্রেড-১১ (১২,৫০০-৩০,২৩০) |
| ২. হিসাবরক্ষক | ৪ | গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০) |
| ৩. উচ্চমান সহকারী | ৪ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) |
| ৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর | ১ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) |
| ৫. হিসাবরক্ষক | ১ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) |
| ৬. কোষাধ্যক্ষ | ৫ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) |
| ৭. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ৫ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) |
| ৮. লাইব্রেরিয়ান | ৪ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) |
| ৯. কম্পাউন্ডার | ৪ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) |
| ১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ২৮ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| ১১. স্টোর কিপার (সার্ভে) | ১ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| ১২. ভাটা প্রসেসর | ২৯ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| ১৩. এলডিএ কাম-ডাটা প্রসেসর | ৩ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| ১৪. হিসাব সহকারী | ৯ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| ১৫. এলডিএ কাম ক্যাশিয়ার | ১ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| १६. এলডিএ কাম-টাইপিস্ট | ১ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| ১৭. সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার | ১১ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০) |
| ১৮. ক্যাশ সরকার | ২ | গ্রেড-১৮ (৮,৮০০-২১,৩১০) |
| ১৯. স্কিল্ডম্যান | ৮ | গ্রেড-১৯ (৮,৫০০-২০,৫৭০) |
| ২০. অফিস সহায়ক | ১২৮ | গ্রেড-২০ (৮,০০০-২০,০১০) |
টেলিটক প্রিপ্রেইড মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী ফির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা জমা দিতে হবে। ২ থেকে ১৭ নম্বর পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ লাগবে ১১২ টাকা। এছাড়া ১৮ থেকে ২০ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা ফি দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে সঠিকভাবে আবেদন ফরম পূরণ করার পর প্রাপ্ত ইউজার আইডি (User ID) ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। ২১ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই কারিগরি ত্রুটি বা শেষ মুহূর্তের ভিড় এড়াতে হাতে সময় রেখেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ হবে। যোগ্য প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্র, সময়সূচি এবং পরবর্তী নির্দেশনাসমূহ যথাসময়ে এসএমএস ও অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য