জিলাইভ [ GLive ] | truth alone triumphs

কাজাখস্তানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার রোসাটম

বিশ্বের শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কাজাখস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্ব নিতে যাচ্ছে রাশিয়ার পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রোসাটম। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আলমাটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই প্রকল্পের জন্য গঠিত আন্তর্জাতিক কনসোর্টিয়ামের নেতৃত্ব দেবে রোসাটম। কাজাখস্তানের পারমাণবিক বিদ্যুৎ সংস্থা এক বিবৃতিতে জানায়, এই কনসোর্টিয়ামে রাশিয়ার পাশাপাশি চীন, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়াও অংশ নেবে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের এই মধ্য এশিয়ার দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে প্রবেশের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর