‘আমেরিকান স্বপ্ন অপ্রতিরোধ্য’: কংগ্রেসে ট্রাম্পের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসে দেওয়া তার প্রথম ভাষণে বলেন, ‘আমেরিকান স্বপ্ন অপ্রতিরোধ্য’ এবং দেশ এক অভূতপূর্ব প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে। শপথ নেওয়ার ছয় সপ্তাহ পর এই ভাষণে তিনি তার প্রশাসনের উগ্র নীতিমালার দিকগুলো তুলে ধরেন এবং কোটিপতি উদ্যোক্তা ইলন মাস্কের প্রশংসা করেন, যা ডেমোক্র্যাটদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ে।

 

‘আমেরিকান স্বপ্ন অপ্রতিরোধ্য’: কংগ্রেসে ট্রাম্পের ঘোষণা

 

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, প্রাইমটাইম টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে ৭৮ বছর বয়সী রিপাবলিকান নেতা বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে’ এবং তার সরকার পুনর্গঠন ও ইউক্রেন যুদ্ধের অবসানে কাজ করে যাবে। রিপাবলিকান সদস্যরা তার প্রতিটি বক্তব্যে করতালি দেন, তবে তিনি বিরোধীদের সঙ্গে আপসের কোনো ইঙ্গিত দেননি।

ট্রাম্প অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। যদিও তিনি ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের কাছ থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন, তবুও তিনি দাবি করেন, তিনি ‘অর্থনৈতিক বিপর্যয়’ সমাধানের চেষ্টা করছেন। কানাডা, চীন ও মেক্সিকোর বিরুদ্ধে তার বাণিজ্য যুদ্ধ বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি করছে এবং মূল্যস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে।

এই ভাষণ মার্কিন ক্যাপিটলে তার গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনকে চিহ্নিত করে, যেখানে ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের প্রতিবাদে তার সমর্থকরা হামলা চালিয়েছিল।