জিলাইভ [ GLive ] | truth alone triumphs

আফগানিস্তানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট, তালেবানের ঘোষণা

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ পুরো দেশের টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর, দেশটি এখন ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর কবলে পড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লক্স।

বিবিসি জানিয়েছে, তাদের কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারে মারাত্মক ব্যাঘাত দেখা দিচ্ছে।

তালেবান প্রশাসন এখনও এই সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ টেলিযোগাযোগ পরিষেবা স্থগিত থাকবে।

বাণিজ্য ও ব্যাংকিংয়ে প্রভাব

স্থানীয় সময় বিকেল ৫টায় ফাইবার-অপটিক পরিষেবা বন্ধ হওয়ায়, ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকেই প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কমপক্ষে আটটি বিমান চলাচল বাতিল করা হয়েছে।

নেটব্লক্স জানিয়েছে, তালেবান নৈতিকতা সংক্রান্ত পদক্ষেপের অংশ হিসেবে পর্যায়ক্রমে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর ফলে ফোন পরিষেবাও ব্যাহত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেটের গতি হ্রাস বা সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

 

সূত্রঃ বিবিসি

Tags :

আন্তর্জাতিক ডেস্ক, জিলাইভ

Recent News