জিলাইভ [ GLive ] | truth alone triumphs

আইপিএল খেলতে ভারত গেলেন মোস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে কাল রাতেই ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান । আজ সকালে আইপিএল খেলতে ভারত গেলেন মোস্তাফিজ  । ভাড়া করা বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার।

আইপিএল খেলতে ভারত গেলেন মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান

আইপিএল খেলতে ভারত গেলেন মোস্তাফিজ

আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেওয়াটা নিশ্চিত ছিল। মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।

আইপিএল খেলতে ভারত গেলেন মোস্তাফিজ
বিমানে মোস্তাফিজুর রহমান

দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে শুরু থেকে তাঁদের দুজনকে পাচ্ছে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

আরও দেখুনঃ

দেশের সমৃদ্ধি যাদের পছন্দ হয় না, তারাই বিভ্রান্তি ও অপপ্রচার চালায় : তথ্যমন্ত্রী

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News