খালেদা জিয়াকে অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেয়া প্রয়োজন: ফখরুল

খালেদা জিয়াকে অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেয়া প্রয়োজন: ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গতকালও (শুক্রবার) আমি হাসপাতালে ছিলাম। বোর্ড হয়েছে, সেই বোর্ডের ডাক্তাররা খুব উদ্বিগ্ন। তারা মনে করছেন যে, দেশনেত্রীকে যদি অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয়, তাহলে শেষ পর্যন্ত ঢাকায় বা বাংলাদেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না, তারা নিশ্চিত নন। 

খালেদা জিয়াকে অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেয়া প্রয়োজন: ফখরুল

শনিবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। এক বছর আগে তার লিভার সিরোসিসও ধরা পড়ে।

ফখরুল বলেন, একটি কুচক্রী মহল দেশের’ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নির্মূলের চক্রান্ত করে যাচ্ছে। বিএনপির এক দফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন। একটি মহল জিয়া পরিবারকেও নির্মূলের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment