জিলাইভ [ GLive ] | truth alone triumphs

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে

বেড়ে চলেছে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। যেখানে গত সপ্তাহে উৎপাদন ছিল ১’শ ৬৬ মেগাওয়াট সেখানে শনিবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত উৎপাদন হয়েছে ২’শ ১ মেগাওয়াট।কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের মুঠোফোনে শনিবার সকালে বলেন, দিন দিন কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে

ফলে  শনিবার সকাল ১০টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হয়েছে ২’শ ১ মেগাওয়াট। যেটি চলতি বছরে কর্ণফুলী পানি’ বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন। এছাড়া কাপ্তাই হ্রদে পানির পরিমাণ যদি বাড়তে থাকে তবে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে

 

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২.৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৬ ফুট মীন সি লেভেল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। তবে কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

প্রসঙ্গত, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বমোট ২’শ ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

 

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে

Tags :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News