,

ক্যাটাগরি আন্তর্জাতিক

ইসলাম: জীবন ও ইবাদতে মধ্যমপন্থার নির্দেশ

ইসলাম মানুষের জীবনকে প্রতিটি ক্ষেত্রে সুসমঞ্জস্য ও ভারসাম্যপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেয়। ইবাদত, সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধ-শান্তি—সবক্ষেত্রেই ভারসাম্যবোধকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ভারসাম্যপূর্ণ পথই শরিয়তের একটি প্রধান বৈশিষ্ট্য। শরিয়তের মধ্যমপন্থাকে ‘সিরাতুল মুস্তাকিম’ বলা হয়—সহজ, সরল ও সঠিক পথ, যা কোনো প্রান্ত বা অতিরিক্ততার দিকে এগোয় না। আল্লাহ কোরআন মাজিদে মুসলমানদের ‘উম্মাতান ওয়াসাতান’ বা মধ্যপন্থী উম্মত হিসেবে বর্ণনা […]
Read more

নাইজেরিয়ার ক্যাথলিক স্কুলে বন্দুকধারীদের অপহরণ, ২২৫ শিক্ষার্থী ও শিক্ষক নিখোঁজ

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৫ জন শিক্ষার্থী ও শিক্ষককে বন্দুকধারীরা অপহরণ করেছে। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। এক সপ্তাহের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় বৃহৎ অপহরণ ঘটনা। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ জন শিক্ষার্থী নারী। এছাড়া আরও ১২ জন শিক্ষককে […]
Read more

পাকিস্তানের ডেরা ইসমাইল খাঁ জেলায় পুলিশ গাড়িতে বিস্ফোরণ, দুই কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খাঁ জেলায় একটি সাঁজোয়া পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণ ঘটেছে, যাতে অন্তত দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণটি কুলাচির হাতালা এলাকায় ঘটে। ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (ডিএসপি) জানান, ঘটনার পর পুরো এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এর আগে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, […]
Read more
মামদানি–ট্রাম্প বৈঠক

মামদানি–ট্রাম্প বৈঠক: ব্যর্থতা ঢাকতে সংঘাত সৃষ্টি কি ট্রাম্পের পুরোনো খেলা?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কৌশল নিয়ে যারা দীর্ঘদিন ধরে নজর রাখছেন, তাঁদের কাছে শুক্রবারের হোয়াইট হাউসের বৈঠকটি মোটেই বিস্ময়ের নয়। কারণ ট্রাম্প এমন এক নেতা, যিনি রাজনৈতিক বিপাকে পড়লে নীতিগত বা প্রশাসনিক সমাধান খোঁজেন না—বরং নিজের চারপাশে একটি নাটকীয় সংঘাত তৈরি করেন। আর সেই সংঘাতের ভেতর দিয়ে তিনি নিজের সমর্থকদের উজ্জীবিত করেন এবং সমালোচনার […]
Read more
কী থাকছে মিস ইউনিভার্সের অর্জনে

কী থাকছে মিস ইউনিভার্সের অর্জনে?

থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত মিস ইউনিভার্স ৭৪তম আসরের চূড়ান্ত পর্বে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকোর ফাতিমা বোশ বিজয়ী হয়েছেন। বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২৫ বছর বয়সী ফাতিমা মুকুট জয় করেন। বিজয়ী ঘোষণার পর তিনি আবেগে আপ্লুত হয়ে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে কাঁদতে দেখা গিয়েছেন। ফাইনালে মুকুট পরানোর দায়িত্ব পালন করেন গত বছরের বিজয়ী […]
Read more

মধ্য ভিয়েতনামে বন্যায় ৪১ জনের মৃত্যু, ৯ জন নিখোঁজ

ভিয়েতনামের মধ্যাঞ্চলে গত সপ্তাহে তীব্র বন্যায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। ডাইক ম্যানেজমেন্ট ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেস জানিয়েছে, বন্যার কারণে ৫২ হাজারের বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গবাদিপশু, হাঁস ও […]
Read more
আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত ২৩ সন্ত্রাসী

আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত ২৩ সন্ত্রাসী

ইসলামাবাদে একটি আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী এলাকায় তীব্র অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছাকাছি দুটি স্থানে এ অভিযান পরিচালনা করে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিহতরা পাকিস্তানি তালেবান অথবা তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সদস্য। একই সঙ্গে তারা […]
Read more

শুক্রবার ওভাল অফিসে নবনির্বাচিত মেয়রের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আগামীকাল শুক্রবার নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মাসের শুরুতে নিউইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর এটি দুই রাজনীতিকের মধ্যে প্রথম সরাসরি বৈঠক। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মামদানিকে ‘কমিউনিস্ট’ হিসেবে আখ্যায়িত করে পুরনো […]
Read more

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার এসব হামলায় গাজা সিটি ও খান ইউনিসসহ একাধিক স্থানে আরও অন্তত ৭৭ জন আহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় […]
Read more
যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত বেড়ে ২৭৯

যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত বেড়ে ২৭৯

গাজার উপর গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। দীর্ঘসময়ের এই সংঘাত ও যুদ্ধবিরতি লঙ্ঘন ফিলিস্তিনিদের জন্য ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করেছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চলাকালীন সময়ে অন্তত ৩৯৩ বার তা লঙ্ঘন করেছে, যার ফলে এখন পর্যন্ত ২৭৯ জন নিহত ও ৬৫২ জন আহত হয়েছেন। গাজার […]
Read more
1 350 351 352 353 354 485

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।