,

মধ্য ভিয়েতনামে বন্যায় ৪১ জনের মৃত্যু, ৯ জন নিখোঁজ

ভিয়েতনামের মধ্যাঞ্চলে গত সপ্তাহে তীব্র বন্যায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। ডাইক ম্যানেজমেন্ট ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেস জানিয়েছে, বন্যার কারণে ৫২ হাজারের বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গবাদিপশু, হাঁস ও মুরগি ভেসে গেছে বা মারা গেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ডাক লাক প্রদেশে, যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। খানহ হোয়া প্রদেশে প্রাণ হারিয়েছে আরও ১৪ জন। ভয়াবহ আবহাওয়ার কারণে এক পর্যায়ে ১০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। বর্তমানে প্রায় ৬ লাখ পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনরায় প্রদান করা হয়েছে।

প্রাদেশিক সড়কগুলোতে ১৪০টিরও বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে হাজার হাজার উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং বিপদে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনছেন।

স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং জনগণকে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং নদী ও পাহাড়ি এলাকায় ঘোরাফেরা এড়াতে অনুরোধ করা হয়েছে। বন্যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী ও খাদ্য সহায়তা দ্রুত সরবরাহ করা হচ্ছে।

জিলাইভ/টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।