,

লেখক: নিউজ ডেস্ক । জিলাইভ বাংলা

আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা পরে প্রত্যাহার

আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা পরে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে বুধবার ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হলেও তা পরে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে (২০৩৭ জিএমটি) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহরের দক্ষিণে ৫৪ মাইল (প্রায় ৮৭ কিলোমিটার) দূরে, […]
Read more
“বিশ্বাসযোগ্য নথি থাকলে তা প্রকাশ করা উচিত” — এপস্টিন ইস্যুতে ট্রাম্প

“বিশ্বাসযোগ্য নথি থাকলে তা প্রকাশ করা উচিত” — এপস্টিন ইস্যুতে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে বিচার বিভাগের তদন্তে যেসব ‘বিশ্বাসযোগ্য’ নথি রয়েছে, সেগুলো প্রকাশ করা উচিত। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন ট্রাম্পের রক্ষণশীল সমর্থকদের ভেতরে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। সমর্থকদের একাংশের অভিযোগ, এপস্টিন কেলেঙ্কারির সঙ্গে জড়িত […]
Read more
সিরীয় সেনা সদর দপ্তরে ইসরাইলের বিমান হামলা, সুধায় সংঘাতে নিহত ২৪৮

সিরীয় সেনা সদর দপ্তরে ইসরাইলের বিমান হামলা, সুধায় সংঘাতে নিহত ২৪৮

সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদরদপ্তরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, সুইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সিরিয়াকে আগে থেকেই হুঁশিয়ার করা হয়েছিল। হামলার পর সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এতে অন্তত দুইজন আহত হয়েছেন। এর আগে সুইদায় সরকারপন্থী বাহিনী শান্তি রক্ষা চুক্তির কথা বলে প্রবেশ করলেও, প্রত্যক্ষদর্শীদের মতে তারা বেদুইন যোদ্ধাদের […]
Read more
গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি আনতে মধ্যস্থতাকারীদের চেষ্টা অব্যাহত

গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি আনতে মধ্যস্থতাকারীদের চেষ্টা অব্যাহত

গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় তৈরি হওয়া জটিলতা দূর করতে ইসরাইল ও হামাসের মধ্যে সেতুবন্ধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। দ্বিতীয় সপ্তাহে গড়ানো এই আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় ২১ মাস ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় কাতারে পরোক্ষভাবে অংশ নিচ্ছে […]
Read more
সুইদা শহরে সিরিয়ার সরকারি বাহিনীর প্রবেশের সিদ্ধান্ত

সুইদা শহরে সিরিয়ার সরকারি বাহিনীর প্রবেশের সিদ্ধান্ত

দক্ষিণ সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ দ্রুজ অধ্যুষিত শহর সুইদায় বেদুইন উপজাতিদের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে সরকারি বাহিনী সেখানে প্রবেশ করতে যাচ্ছে। মঙ্গলবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, দুই দিন ধরে চলা এই সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে কারফিউ জারি করার সম্ভাবনাও রয়েছে। এদিকে, দ্রুজ […]
Read more
জার্মানিতে ইনজেকশন দিয়ে রোগী হত্যার অভিযোগে চিকিৎসকের বিচার শুরু

জার্মানিতে ইনজেকশন দিয়ে রোগী হত্যার অভিযোগে চিকিৎসকের বিচার শুরু

জার্মানিতে এক চিকিৎসকের বিরুদ্ধে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে অন্তত ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে বিচার শুরু হয়েছে। তদন্তকারীদের ধারণা, এটি তার অপরাধের কেবল শুরু মাত্র। বার্লিনে কর্মরত ৪০ বছর বয়সী এই চিকিৎসক একজন প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ। জার্মান আইন অনুযায়ী তার পুরো নাম প্রকাশ করা হয়নি—শুধু পরিচিতি দেওয়া হয়েছে ‘জোহানেস এম.’ নামে। তিনি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে […]
Read more
ট্রাম্পের শুল্ক হুমকির বিষয়ে পদক্ষেপ বিবেচনায় ইইউ

ট্রাম্পের শুল্ক হুমকির বিষয়ে পদক্ষেপ বিবেচনায় ইইউ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর, ইইউ মন্ত্রীরা জানিয়েছেন যে তারা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন। সোমবার ব্রাসেলসে এক বৈঠকে, ইইউ মন্ত্রীরা জানিয়েছেন—যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার পথ এখনো খোলা রয়েছে এবং আলোচনা অব্যাহত থাকবে অন্তত ১ আগস্ট পর্যন্ত। ওই তারিখের পরই চূড়ান্ত সিদ্ধান্ত […]
Read more
গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ২৭

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ২৭

ইসরাইল গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা রোববার এই তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইল গাজা শহরে রাতভর এবং ভোরে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে শিশু ও নারীসহ আটজন নিহত […]
Read more
মার্কিন শুল্কের প্রভাব ইউরোপীয় ইউনিয়নের সব দেশের ওপর সমান নয়

মার্কিন শুল্কের প্রভাব ইউরোপীয় ইউনিয়নের সব দেশের ওপর সমান নয়

ইউরোপীয় ইউনিয়নের সব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের ওপর সমানভাবে নির্ভরশীল নয়, তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেন, তবুও সব দেশের ক্ষতির মাত্রা একই হবে না। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আয়ারল্যান্ড ও জার্মানি মার্কিন বাজারের জন্য গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশ। বিশেষ করে ওষুধ, গাড়ি, ইস্পাত ও যন্ত্রপাতির ক্ষেত্রে […]
Read more
জাতিসংঘের সতর্কতা: গাজায় জ্বালানি সংকট ‘ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে

জাতিসংঘের সতর্কতা: গাজায় জ্বালানি সংকট ‘ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে

জাতিসংঘ সতর্ক করেছে যে গাজায় জ্বালানি সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এটি মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করার ঝুঁকি তৈরি করছে। জেনেভা থেকে এএফপি জানিয়েছে, শনিবার জাতিসংঘের সাতটি সংস্থা যৌথ বিবৃতিতে বলেছে, গাজায় বেঁচে থাকার জন্য জ্বালানি মেরুদণ্ডের মতো অপরিহার্য। হাসপাতাল, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, অ্যাম্বুলেন্স এবং রুটির বেকারিসহ সকল মানবিক কাজ চালাতে জ্বালানি প্রয়োজনীয়। ২০২৩ […]
Read more
1 … 16 17 18 19 20 … 515

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।