জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইরানের হামলায় ইসরাইলে ৮ জন নিহত, আহত ১৩০’র বেশি

ইসরাইলে ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান হামলার সাইরেনে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, মধ্যাঞ্চলে রকেট হামলায় ১০ বছরের এক শিশুসহ ৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়। শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হওয়ার খবর মিলেছে।

তেল আবিবের উপকূলে হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ।

ওয়েস্টার্ন গ্যালিলিতে এক ভবন ধসে ৩ নারী নিহত হয়েছেন। দু’জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

হাইফা অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলায় ২০ বছরের এক নারী নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

এমডিএ’র মুখপাত্র জানিয়েছে, রাতভর হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছে।

এই আক্রমণে ইসরাইলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর